বাজারে আসছে ভিভো ভি২০এসই

৩ নভেম্বর, ২০২০ ১৫:২১  
সম্প্রতি দেশের বাজারে যাত্রা শুরু করেছে বহুজাতিক মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান ভিভোর ফ্ল্যাগশিপ ফোন ভিভো ভি২০। এরই মধ্যে নতুন আরেকটি স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনটির মডেল ভিভো ভি২০এসই। ভিভো ভি২০এসইতে যুক্ত করা হয়েছে ৩৩ ওয়াট ফ্ল্যাশ চার্জিং প্রযুক্তি। এছাড়াও ৮ জিবি র্যামের সঙ্গে ফোনটিতে যুক্ত করা হয়েছে ১২৮ জিবি রম- যা ১ টেরাবাইট (টিবি) পর্যন্ত বাড়ানো যাবে! ফলে এখন এক স্মার্টফোনেই বিপুল পরিমাণ মেমোরি থাকছে। ইচ্ছেমত অ্যাপ রাখাসহ মুভি-মিউজিক সংগ্রহ করে রাখতে এখন কোনো সমস্যা হবে না। সম্প্রতি ভিভো ভি২০এসই আনার এই ঘোষণা আসে ভিভো বাংলাদেশের পক্ষ থেকে। স্মার্টফোনটির সামনে একটি ও পেছনে চারটি ক্যামেরা রয়েছে। এছাড়াও ভিভো ভি২০এসইতে থাকবে আলট্রা গেমিং মোডসহ গেমিং কি বোর্ড। ফলে এখন গেইম উপভোগ করা যাবে আরো নিরবিচ্ছিন্ন ও স্বচ্ছন্দ্য গতিতে। বাজারে বর্তমানে ৩৩ ওয়াট ফ্ল্যাশচার্জের যেসব স্মার্টফোন রয়েছে সেগুলোর চাইতে ভিভো ভি২০এসই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে বলেও জানিয়েছে ভিভো বাংলাদেশ।